স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম দেখুন বিস্তারিত. ভোটার হওয়ার পরেও স্মার্ট কার্ড পাননি? স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

ভোটার আইডি কার্ডের অনলাইন কপি পেয়েছেন কিন্তু এখনো স্মার্ট আইডি কার্ড পাননি যারা, তারা Smart Card Status Check করলে স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। ফলে, বিতরণ কেন্দ্রে যোগাযোগ করে আপনার স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

কীভাবে স্মার্ট এনআইডি কার্ড চেক করতে হয় বিস্তারিত শেয়ার করা হয়েছে এই পোস্টে। চলুন, জেনে নেয়া যাক।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

স্মার্ট কার্ড চেক করতে https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে ভিজিট করুন। প্রথম ঘরে NIDFN লিখে ফাঁকা না রেখেই ভোটার স্লিপ নাম্বার লিখুন অথবা ভোটার আইডি কার্ডের নাম্বার লিখুন।

দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে কার্ড স্ট্যাটাস জানতে পারবেন।

Check Also: স্মার্ট কার্ড কখন ও কিভাবে পাবেন বিস্তারিত দেখুন.

অর্থাৎ, যারা ইতোমধ্যে ভোটার হয়েছেন এবং পুরাতন ভোটার আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি পেয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি, তাদের স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা জানতে পারবেন। নতুন ভোটারদের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য নয়। কারণ, নতুন ভোটারদের জন্য স্মার্ট কার্ড এখনো তৈরি করা হয়নি।

Smart Card Status Check

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম
  • স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে ভিজিট করুন।
  • প্রথম ঘরে এনআইডি কার্ডের নাম্বার লিখুন অথবা NIDFN লিখে ফাঁকা না রেখে ফরম নাম্বার লিখুন।
  • দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
  • ছবি দেখে ক্যাপচা কোডটি লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।

উপরে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে যারা পুরাতন ভোটার কিন্তু এখনো Smart NID Card পাননি, তারা স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা জানতে পারবেন।

স্মার্ট কার্ড রেডি হলে স্ট্যাটাস Ready দেখতে পারবেন এবং বিতরণ কেন্দ্রের নাম ও ঠিকানা দেখতে পারবেন। উক্ত ঠিকানায় যোগাযোগ করে আপনার স্মার্ট ভোটার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

যদি স্মার্ট আইডি কার্ড ইতোমধ্যে সংগ্রহ করে থাকেন, তাহলে নিচের ছবিটির মতো স্ট্যাটাস Complete দেখাবে। অর্থাৎ, আপনার স্মার্ট এনআইডি কার্ডটি ইতোমধ্যে সংগ্রহ করে ফেলেছেন।

Smart Card Status Check

আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন বা আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি না হয়ে থাকে, তাহলে “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি।” স্ট্যাটাস দেখতে পারবেন। এমন দেখালে স্মার্ট আইডি কার্ডের জন্য অপেক্ষা করতে হবে। তবে, অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করে আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।

Smart Card Check

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক

এসএমএস এর মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করতে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC<স্পেস>NID<স্পেস>NID Number । এরপর ম্যাসেজটি সেন্ড করুন 105 নাম্বারে। ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন।

উদাহরণ — SC NID 123456789 লিখে 105 নাম্বারে সেন্ড করুন।

ভোটার স্লিপ নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে ম্যাসেজ অপশন ওপেন করে টাইপ করুন SC<স্পেস>F<স্পেস>Form Number<স্পেস>D<স্পেস>DD-MM-YYYY । এরপর, 105 নাম্বারে ম্যাসেজটি সেন্ড করলে ফিরতি ম্যাসেজে স্ট্যাটাস জানতে পারবেন।

উদাহরণ — SC F 123456789 D 31-12-2001 লিখে 105 নাম্বারে সেন্ড করুন।

অনলাইনে চেক করতে না চাইলে এসএমএস এর মাধ্যমে Smart Card Check করতে পারবেন। তবে, এসএমএস সেন্ড করার জন্য আপনার সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। সিমে ব্যালেন্স না থাকলে অনলাইনে ফ্রিতেই চেক করতে পারবেন।

FAQ

স্মার্ট কার্ড কবে পাবো?

পুরাতন ভোটার হলে স্মার্ট কার্ড চেক করে আপনার স্মার্ট কার্ডটি কবে পাবেন তা জেনে নিতে পারবেন। নতুন ভোটারদের স্মার্ট কার্ড এখনো তৈরি করা হয়নি। তাই, অপেক্ষা করতে হবে।

স্মার্ট কার্ড কিভাবে পাব?

স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই করে দেখুন তৈরি হয়েছে কিনা। তৈরি হলে বিতরণ কেন্দ্রের ঠিকানায় উপস্থিত হতে হবে। সেখানে বিস্তারিত তথ্য দিয়ে আপনার কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে করনি কি?

স্মার্ট কার্ড হারিয়ে গেলে জিডি করতে হবে। এরপর, জিডির কপি নিয়ে অনলাইনে স্মার্ট আইডি কার্ড রি ইস্যু আবেদন করতে হবে।

স্মার্ট কার্ড কি ডাউনলোড করা যায়?

না, স্মার্ট কার্ড ডাউনলোড করা যায়না। এটি একটি প্লাস্টিকের কার্ড। নির্বাচন কমিশন থেকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। তবে, ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

ভোটার স্লিপ হারিয়ে গেলে কি স্মার্ট কার্ড পাব?

ভোটার স্লিপ হারিয়ে গেলেও এনআইডি কার্ডের নাম্বার জানা থাকলে বা আপনার এনআইডি কার্ডটি সাথে থাকলেও স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *